শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ভূয়া সাংবাদিকসহ অপহরণকারী চক্রের ৫জন আটক, ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৭৫৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ র‍্যাব-১ গাজীপুরের নলজানি এলাকা থেকে ভূয়া সাংবাদিকসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে । এসময় অপহৃত ভিকটিম পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হারুন অর রশীদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শাহীন আলম, মো. সোহেল, সঞ্জয় কুমার দাস, সোহেলের স্ত্রী সাহিদা বেগম ও সাবিনা আক্তার বর্ষা। র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৩ অক্টোবর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হারুন অর রশীদকে শিববাড়ি এলাকা থেকে অজ্ঞাত ৭-৮জন অপরহরণকারী অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে হারুন অর রশীদের সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন। অপরহরণকারীরা হারুন অর রশীদকে আটকে রেখে মারধর করে এবং ৫ লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এক পর্যায়ে ২৪ অক্টোবর মোবাইল ফোনে ভিকটিমের স্ত্রীর কাছে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে।

উপায়ান্তর না দেখে হারুনের স্ত্রী বিকাশের মাধ্যমে ২৫ হাজার  টাকা মুক্তিপণ পরিশোধ করেন এবং ঘটনাটি র‍্যাবকে জানান। পরে র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলজানি এলাকার পালের মাঠের স্থানীয় ডা. আব্দুল আউয়ালের বাড়ির দ্বিতীয় তলা থেকে ভিকটিম হারুন অর রশীদকে উদ্ধার এবং ৫ অপহরণকারীকে আটক করে। এসময় অপহরণকারীদের হেফাজত থেকে একটি ডিজিটাল ক্যামেরা, ৬টি মোবাইল ফোন সেট ও তিনটি লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা অপহরণকারী চক্র এবং শাহীন আলম নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতো বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com