শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস দিয়ে হত্যা ॥ সহকর্মী কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর একটি জুট মিলে আলাল হোসেন (১২) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় বিকালে শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সহকর্মী  যতন কুমারকে (১৭) গ্রেফতার করেছে। থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোজাহার আলীর ছেলে আলাল একই উপজেলার মুরইলে আফরিন জুট মিলে শ্রমিকের কাজ করতো। সহকর্মী যতন শাজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়ার সন্তোষ কুমারের ছেলে। শুক্রবার বেলা পৌণে ১১টার দিকে  যতন অজ্ঞাত কারণে মেশিন পরিস্কার করার হাওয়া মেশিনের পাইপ আলালের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে পেট ফুলে আলাল অসুস্থ হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, শিশু শ্রমিক আলাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার পর মারা গেছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আলালের মৃত্যুর পরপরই অভিযুক্ত যতনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতন জানিয়েছে, সে দুষ্টমির ছলে এ কাজ করেছে। তিনি আরো জানান, শিশু আলালের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  বগুড়া শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, পায়ুপথে হাওয়া দিলে পেটের ভিতরের সকল নাড়িভুড়ির কার্যক্রম বন্ধ হয়ে হার্টফেল করে মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশু আলালের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।`

 কিশোর গ্রেফতার

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com