বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃবগুরার ধুনটে ট্রাকের ধাক্কায় আহত স্বাস্থ্যকর্মী তাইজুল ইসলাম (২৮) মারা গেছেন। চারদিন পর শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, তাইজুল ইসলাম ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তাইজুল গত ২২ অক্টোবর সকাল ৮টার দিকে তার ভাগিনা রুবেলের সাথে মোটর সাইকেলে সোনাহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি পাথর বোঝাই ট্রাকের (বগুড়া-ট-১১-১৪৬০) সাথে ধাক্কা লাগলে মামা-ভাগ্নে দু’জন আহত হন। এদের মধ্যে তাইজুল ইসলামকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। ধুনট থানার ওসি জানান, দুর্ঘটনার পরপরই পাথর বোঝাই ট্রাকটি জব্দ ও চালক বগুড়া সদরের
সাবগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে মিল্লাত হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।