বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন।। এ বছর ৪৫০০ ডাক্তার নিয়োগ দেয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৮১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন এ বছর সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।

রবিবার দুপুরে  টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন দশ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে। এবছর চার হাজার ৫০০ জন ডাক্তার নিয়োগ দেয়া হবে। বাকি  পাঁচ হাজার ৫০০ ডাক্তার নিয়োগ দেয়া হবে আগামী বছর। আশা করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা আর থাকবে না।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম তাড়াতাড়িই শুরু হবে। ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির ব্যবস্থা সময় মতোই করা হবে।

তিনি বলেন বাংলাদেশে স্বাস্থ্য সেবার অনেক অর্জন আছে। আর যতটুকু ঘাটতি রয়েছে তা আস্তে আস্তে পূরণ করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল ২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নুরুল আমীন মিঞা প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com