শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭২২ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ দেয়ার কথা বলে এই টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই উপজেলার খাসকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার  সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোন নং : ০১৭৩৩৩৩৫০৩৮ থেকে আমাকে ফোন করে বলে চৌহালী ইউএনও দেওয়ান মওদুদ আহম্মেদ বলছি। এ পরিচয় দেয়ার কিছুক্ষন পর ০১৭০৫৮১৮৭৫৮ নাম্বার থেকে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ৭ টি ল্যাপটপ বরাদ্ধ পাওয়া গেছে। ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এই বরাদ্দ দিয়েছেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি ল্যাপটপ দেয়া হবে। এজন্য প্রতিটি ল্যাপটপ ৮ হাজার টাকা করে ২৪ হাজার টাকা ০১৮৭২৬৭৪৬৩৩ নাম্বারে এখনই বিকাশ করুন। তাৎক্ষণিক ভাবে আনন্দ ও খুশিতে ২৪ হাজার টাকা ওই নাম্বারে পাঠানো হয়। একই কৌশলে দুপুরের দিকে চৌহালী আকশিমুলিয়া দাখিল মাদ্রাসার সুপার আমিনুলকে ২টি ল্যাপটপ বাবদ ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। এ টাকা পাঠানোর পর সন্দেহ সৃষ্টি হলে চৌহালী ইউএনওকে ফোন করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আসলে ইউএনও’র ওই নাম্বারটি ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র ল্যাপটপ দেয়ার কথা বলে উল্লেখিত টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, সরকারি মোবাইল ফোন নাম্বারটি একটি সংঘবদ্ধ চক্র ক্লোন করে ওই ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com