বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সহ-সভাপতিসহ সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মাসুদুর রহমান মিলন এবং সহ-সভাপতির দু’টি পদে মাফুজুল ইসলাম রাজ ও এনামুল হক দুলাল নির্বাচিত হন।
সোমবার দুপুরে নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আল মাহমুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
পরিচালকের ৯ পদে নির্বাচিতরা হলেন আবুল কালাম আজাদ, টিএম আলী হায়দার, তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, গোলাম কিবরিয়া বাহার, অশোক রায়, হাসান আলী আলাল, সাইরুল ইসলাম, পারভেজ হোসেন উজ্জল ও আবু ওবায়দুল হাসান ববি।
জানা গেছে, তফসিল অনুসারে গত ২৭ অক্টোবর সভাপতি ও দুই সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একজন ও সহ-সভাপতি দু’জন মনোনয়ন দাখিল করেন। সকলের মনোনয়ন বৈধ হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি প্রতিদ্বন্দ্বী না থাকায় মাসুদুর রহমান মিলনকে পুনরায় সভাপতি ও মাফুজুল ইসলাম রাজ এবং এনামুল হক দুলালকে সহ-সভাপতি ঘোষণা দেন।