শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কলসেন্টার ৩৩৩ মাঠ পর্যায়ে প্রচারণায় রাঙ্গামাটি প্রশাসনের উদ্যোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণ এবং নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কলসেন্টার ‘৩৩৩’ এর

মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা লক্ষ্যে  স্থানীয় প্রশাসন  বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসক জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

 জেলা প্রশাসক জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারবেন। এই উন্নয়নমূলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে এটুআই সারা দেশের জেলা প্রশাসনকে সম্পৃক্ত করেছে।

তিনি আরো জানান, তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে পারছেন। এছাড়াও ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাইকরণ সেবা চালু রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com