শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বগুড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ চারজন আটক

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে তৃতীয় শ্রেণীতে  ছাত্র আশিক হাসান (৮) নামে এক শিশুকে

মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর যমুনা পাড়ায় প্রতিবেশীর বাড়ির একটি ঘর থেকে তার বস্তাবান্দি লাশ উদ্ধার করেছে। আশিক বিকাল ৩টা থেকে নিখোঁজ ছিল। এক কিশোর তার বাবা, মামা ও ভাইকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে, খেলা নিয়ে বিরোধে তার মাথায় আঘাতে হত্যার পর লাশ গুম করতে বস্তাবন্দি করা হয়েছিল। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হল প্রতিবেশী সিয়াম (১৫), তার বাবা সিরাজ, মা পারভিন ও ভাই সোহাগ (২৫)।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহত শিশু আশিক হাসান শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনা পাড়ার মঞ্জু আলমের ছেলে। সে স্থানীয় শেরুয়া আদর্শ স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো। বুধবার বিকাল ৩টার দিকে শিশু আশিক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে পাশের সিয়ামদের বাড়ির একটি ঘরে আশিকের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে আশিকের লাশ উদ্ধার এবং হত্যায় জড়িত সন্দেহে কিশোর সিয়াম, তার বাবা সিরাজ, মা পারভিন ও ভাই সোহাগকে আটক করে থানায় আনা হয়। পুলিশ কর্মকর্তার ধারনা, খেলা নিয়ে ঝগড়া হওয়ায় সিয়াম ভারী কিছু দিয়ে আশিকের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

এরপর লাশ গুম করতে বাড়িতে নিয়ে বস্তায় ভরে ঘরে রাখা হয়েছিল। এ ব্যাপারে তদন্ত  ও  আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com