শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলো

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বহুল আলোচিত ও সময়ের দাবি, দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ (নভেম্বর ১) থেকে দেশে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হলো।

সড়কে চলাচলকারী জনগণ, চালক সহ সংশ্লিষ্ট অনেকেই এখনও নূতন সড়ক আইন সম্পর্কে অবগত নয় যা রাজধানীতে সাধারণ জনগণ,যানবাহন চালক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

সড়কে দায়িত্বপলানরত  ট্র্যাফিক পুলিশ বলছে  সড়কে যাতায়াতকারীদের, চালকদের নতুন আইন সম্পর্কে মোটিভেশন করছে।    

বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু বা মারাত্মক আহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ডের ও পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রেখে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন বিল-২০১৮’ পাস হয়।

নতুন আইনে ভুয়া লাইসেন্স ব্যবহার করলে ৬-২৪ মাস জেল ও ১-৫ লাখ টাকা জরিমানা, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাস জেল ও সর্বোচ্চ  ২৫ হাজার টাকা জরিমানা , রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে সর্বোচ্চ ৬ মাস জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের  নতুন সড়ক  আইন কার্যকর সম্পর্কে  বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য, এটি আমাদের চ্যালেঞ্জ। সড়ক পরিবহন আইনটিও সেইজন্য। মন্ত্রী শুক্রবার  সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মানাধীন ফ্লাইওভার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com