বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সেনানিবাসের গলফ ক্লাব মাঠে রিথিন-ডন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের বিপুল সংখ্যক গলফার অংশ নেন। ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী টুর্নামেন্টের শুক্রবার আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন।
পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উর্ধতন সামরিক কর্মকর্তা ও গলফ ক্লাবের অসামরিক ব্যক্তিরা উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করেছেন।