বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) এর আওতায় নতুন উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ঋণ প্রদান করে গ্রাম অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষে শনিবার রাঙ্গামাটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিপার্টমেন্ট, বাংলাদেশ বাংক এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) এর আওতায় রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালাটি হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক এ,কে,এম ফজলুর রহমান। ম্যার্কেন্টাইল ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক রঞ্জিত বাহাদুর রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম সরকার প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এ,কে,এম ফজলুর রহমান বলেন, ঢাকা ও
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে সারা
দেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের এই পূনঃ অর্থায়ন ফান্ডটি গঠন করা হয়েছে।
উক্ত ফান্ড থেকে দেশে কার্যত ব্যাংক আর্থিক প্রতিষ্টানগুলোর (পিএফআই) সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে সারা দেশে এসএমই খাতে ঋণ প্রদান করা হচ্ছে। যার আওতায় ইতোমধ্যে ২১টি ব্যাংক এবং ১২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করেছে। সারা দেশে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এইএসএমইডিপি-২ এর আওতায় ১৪৫২টি প্রকল্পের প্রায় ৬৪৫
কোটি টাকা পুনঃ অর্থায়ন করা হয়েছে। উক্ত ফান্ড থেকে পুনঃ অর্থায়ন প্রদানের ক্ষেত্রে কটেজ, মাইক্রো,ক্ষুদ্র উদ্যোক্তাকে গুরুত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কটেজ, মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ১৫ শতাংশ মহিলা উদ্যোক্তাদের মধ্যে প্রদান বাধ্যতামুলক করা হয়েছে। সুতরাং এই তহবিলের মুল উদ্দেশ্য গ্রামীন এলাকায় নতুন উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের জন্য আর্থিক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নতুন উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা খুঁজে বের করে ঋণ প্রদান করলেই কেবল এ তহবিলের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। পরিশেষে এসএমই খাত উন্নয়ন এবং উদ্যোক্তাদের আর্থিক সেবাভুক্তি বৃদ্ধিতে আমাদের এখন ও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অবশ্যই আমাদের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। দিনব্যাপী এই কর্মশালায় তিন পার্বত্য জেলার বিভিন্ন বেসরকারি ব্যাংকের ৩০জন কর্মকর্তা অংশ নেন।