সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

সিলেট মেয়র আরিফের বিএনপি থেকে পদত্যাগের হুমকি

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৯১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চোঁধুরী স্থানীয় যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে আরিফ তাঁর সিলেট বাসবভনে দলের নেতাকর্মীদের সাথে এক বৈঠকের পর ঘোষণা দেন যে যদি সম্প্রতি গঠিত সিলেট মহানগর যুবদল আহ্বায়ক কমিটি এবং সিলেট জেলা যুবদল আহ্বায়ক কমিটি পুনর্গঠন না করা হয় তা হলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন।

এই ব্যাপারে আরিফুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি দেবেন বলে জানিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুলের সাথে আরেকজন নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকও একই দাবিতে পদত্যাগের হুমকি দিয়েছেন।

শনিবার যোগাযোগ করলে আরিফ তাঁর অবস্থানে দৃঢ় রয়েছেন বলে জানান।  

শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যুবদল সিলেট জেলা ও  মহানগর ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। সিদ্দিকুর রহামান পাপলুকে আহ্বায়ক ও মোঃ মাকসুদ আহমদকে সদস্যসচিব করে ২৯-সদস্য জেলা আহ্বায়ক কমিটি করা হয় এবং নজিবুর রহমান নাজিরকে আহ্বায়ক এবং শাহ নেয়াজ বখত তারেককে সদস্যসচিব করে ২৭ সদস্যের  মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সদ্য দুটি কমিটির কথা ছড়িয়ে পড়লে, সিলেট যুবদলের একাংশের নেতাকর্মীরা যারা নিজেদের দলে পরীক্ষিত এবং একনিষ্ঠ বলে দাবি করেন শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় নতুন কমিটির বিরুদ্ধে মিছিল করে।      

বিক্ষোভকারী নেতাকর্মীরা শুক্রবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে মেয়র আরিফের বাসভবনে বৈঠক করে। তারা সিদ্ধান্ত নেয় যদি যুবদলের নতুন কমিটি দুটি ভেঙ্গে পুনরায় নতুন কমিটি না করা হয় তা হলে এক যোগে পদত্যাগের ঘোষণা দেয়। 

.

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com