বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি গ্রামে শনিবার রাতে বকুল হায়দার (৫২) নামে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দত্তবাড়ি গ্রামে বকুলের বাড়ির সামনে দুর্বৃত্তরা পেছন দিকে গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহত বকুল দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর পুত্র ও বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ছিলেন বলে জানান ওসি। তবে হত্যাকান্ডের কারণ জানাতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।