শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বগুড়ায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৩৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রোববার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসুচিরমাধ্যমে জেল হত্যা দিবস পালন করেছে।

সকালে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত  রাখা হয় এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, আব্দুল মতিন, রেজাউল করিম মন্টু,  রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এসএম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শাহাদৎ হোসেন শাহীন, ওবায়দুল হাসান ববি, এডনিস বাবু তালুকদার, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা ছিলেন স্বাধীনতার প্রতীক। তাই স্বাধীনতাবিরোধী খুনিচক্র তাঁদের  জেলখানায় হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাকের মন্ত্রী সভায় অনেকেই যোগদান করলেও জাতীয় চার নেতা তাতে অস্বীকৃতি জানান। তারা জানতেন তাদের পরিণতি বঙ্গবন্ধুর মতই হবে। তারপরও তারা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেন নি। নীতি- আদর্শের ক্ষেত্রে তারা কোন আপোষ করেননি। বাংলাদেশের মাটিতে তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এদিকে সকালে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা। সংগঠনের সাধারন সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com