বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পাথর ভর্তি ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার ॥ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে শহরতলীর সাবগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

ডিবির ইন্সপেক্টর আসলাম আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হোলো লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংড়িমারী গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও অছিমুদ্দিনের ছেলে ট্রাকের হেলপার মো: সুরুজ্জামান (২৩) এবং পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক তাহেরুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, গত রোববার বুড়িমারী সীমান্ত থেকে পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার করার খবর পাওয়া যায়। ডিবি পুলিশের একটি দল রোববার রাত থেকে শহরতলীর সাবগ্রাম এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। সোমবার সকালে ট্রাকটি  এলে থামানো হয়। এরপর তল্লাশী করে পাথরের নিচ থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম, ট্রাক চালক তাহেরুল ইসলাম ও হেলপার সুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তাদের কাছে মাদক বিক্রির দুই হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com