শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাঃ আন্দোলনকারীদের ক্যাম্পাসে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী  শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের  সংঘর্ষের পর  মঙ্গলবার বিকালে  অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ছাত্র-ছাত্রীদের আজ বিকাল সাড়ে ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান যে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশে ছাত্র–ছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী হল ছাড়ছে  কিন্তু কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে  আন্দোলনকারীরা  ক্যাম্পাসে বিক্ষোভ করে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল বের করে পরিবহন চত্বরে এসে বিক্ষোভ করেন তারা।

এ সময় উপাচার্যের অপসারণ দাবি ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি ক্যাম্পাস থেকে ঢাকা রুটের বাস আটকে রাখেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাম্পাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করছে। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে।

আন্দোলনকারীরা  অভিযোগ করে এর আগে বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে জাবি শাখা ছাত্রলীগ। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হন।

ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়। বিকেল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ হল ছেড়ে যাওয়ার কথা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com