বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মঙ্গলবার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক আতাহার হোসেন প্রমূখ। এ প্রশিক্ষন কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের ৩৫ জন স স্বাস্থ্য কর্মী অংশ গ্রহণ করেন।