শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

মহাসড়কে থ্রি হুইলার চলাচল করবে না: ডিআইজি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৯৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, মহাসড়কে থ্রি হুইলারসহ রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন কোন প্রকার গাড়ি চলাচল করবে না। আইন অমান্য করলে চলতি আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া বৈধ থ্রিহুইলারের জন্য নির্দিষ্ট সড়ক রয়েছে। ওইসব সড়কেই এসব গাড়ি চলাচল করতে পারবে।

সোমবার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন মাঠে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিআইজি হাবিব আরো বলেন, জরিমানা আদায় সরকারের লক্ষ্য নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল করাই মূল লক্ষ্য। কোন পুলিশ সদস্য সাধারণ মানুষকে হয়রানি করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান। সাধারণ মানুষ একটি অপরাধ করলে যে শাস্তি বিধান রয়েছে ঠিক তেমনি পুলিশের জন্যও একই আইন। পুলিশে চাকরির ক্ষেত্রে যদি কোন পুলিশ দুর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

পরে সেখানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-

৪ আসনের সাংসদ হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান

মাহবুব প্রমুখ। পরে সন্ধ্যায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com