মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

৬০ হরিণ শিকারি আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় হরিণ শিকারের ফাঁদ ও ৩টি ট্রলারসহ ৬০ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দাও, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সড়ঞ্জামাদি উদ্ধার করে বনরক্ষীরা। এদের সকলের বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদুল হাসান বলেন ,  রাস মেলা উপলক্ষে কিছু লোক হরিণ শিকার করার জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বন রক্ষীরা। এসময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ট্রলার আটক করা হয়। ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ. দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়েছে। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com