রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

তিন পার্বত্য জেলায় বৃহৎ জশনে জুলুছের প্রস্তুতি

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৮০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার শুক্রবার সর্ববৃহৎ জশনে জুলুছ (বর্ণাঢ্য র‍্যালি ) বের করার ব্যাপক প্রস্তুতি চলছে।   

গত বছরের চেয়ে এ বছর লোক সমাগম বাড়বে বলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে অনুষ্ঠেয় জশনে জুলুছ

উপলক্ষে বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ইতোমধ্যে শহরের গুরুত্বপুর্ন স্পটেও আলোকসজ্জা করা হয়েছে এবং জুলুছে বিভিন্ন উপজেলা থেকেও ব্যাপক লোকজনের উপস্থিতি হবে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ। উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ জসীম উদ্দিন, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী ও রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জমনে জুলুছ বের হয়ে শহরের প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলী, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হবে। এই জুলুছে শহরের তবলছড়ি, কলেজ গেইট, ভেদবেদী, মানিকছড়িসহ জেলার প্রত্যন্ত উপজেলা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা যোগদান করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com