সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১১ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৭৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুল মতিন খান (৩৫) কে ষোলমাইল এলাকা থেকে ৬ পিস  ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও নারী নির্যাতন, নারী ও শিশু নির্যাতন দমন মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে কাবারিপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৩০), আবু হানিফ সেখ (৪২), নওশের আলী (৪০), তার স্ত্রী জয়নব খাতুন (৩২) ও উটরা হাজিপুর গ্রামের কাফি (৪৫), দেবরাজপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী রোজিনা খাতুন (২৫) তমিজ উদ্দিন (৪২), তার স্ত্রী হাফিজা খাতুন (৩৭), মেয়ে আদুরী খাতুন (১৮) কে গ্রেফতার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com