বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

রাঙ্গামাটিতে জশনে জুলুছ

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি  প্রতিনিধিঃ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে বর্ণাঢ্য এই জশনে জুলুছের  আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা।

শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু করে প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলি, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে সমাপ্ত হয়। এই জুলুছে জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসলমান যোগদান করে। নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লী জুলুছে যোগদান করে। জশনে জুলুছে নেতৃত্ব দেন রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ নুরুল আলম হেজাজী।

এসময় উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, সদস্য হাজী আবদুল করিম খান, হাজী নাছির উদ্দিন, হাজী মোঃ মুছা ও হাজী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

জুলুছ শেষে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।  এই জুলুছ নতুন কিছু নয়। তাই মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জুলুছ করা উত্তম কাজ। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয়।

জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বনরূপা মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা ইকবাল হোসাইন আল ক¦াদেরী, কাঠালতলি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়ে থাকে জুলুছের সামনে ছিল শত শত মোটরসাইকেলের বিশাল বহর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com