সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৮২১ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীতে মো. শাকিল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে আড়ংঘাটা থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শাকিল আড়ংঘাটা এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র। সে রূপসা নদীর ওপারে মন্ডল কোম্পানী নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথাড়ি কুপিয়ে আড়ংঘাটা বাজার মোল্লা অটো রাইস মিলের পাশে ফেলে রেখে যায়। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, প্রাথমিকভাবে ঘটনার কারণ এবং জড়িতদের সনাক্ত করা যায়নি। তদন্ত চলছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com