শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাজনীতিবিদ মঈন উদ্দিন খান বাদলকে গ্রামের বাড়িতে দাফন

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৯৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলকে শনিবার রাতে  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

 বাদ মাগরিব চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে নামাযে জানাযা শেষে জাসদ একাংশের কার্যকরী সভাপতি বাদলের লাশ সন্ধ্যা ৭টায় বোয়ালখালীতে নেওয়া হয়।

উপজেলা স্মৃতি সৌধ চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরোজুল হক টুটুলের নেতৃত্বে জেলা পুলিশের একটি সু-সজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন, সাবেক সিডিএ চেয়ারম্যান কোষাধ্যক্ষ আবদুচ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, পূজা পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস প্রমুখ।

সাংসদ বাদলকে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে রাত ৯টায় সারোয়াতলীর ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাদলের দাফন সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের এই নেতা ইন্তেকাল করেন। শুক্রবার বাদলের লাশ ঢাকায় আনা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com