বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত ৩ ব্যক্তির পরিচয় এখনও মেলেনি। এ নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল হিমাগারে হতভাগ্য ওই ৩ জনের লাশ এখনও রাখা রয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি (৫০) গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার সকালে তিনি মারা যান। এদিকে, রোববার ভোর রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাতী ব্রীজের উপর ট্রাকের চাপায় অজ্ঞাতনামা ২ ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে ওই হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ৩ জনের পরিচয় এখনওপাওয়া যায়নি। তাদের লাশ ওই হাসপাতালের হিমাগারে এখনও রাখা হয়েছে।