শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

রাঙ্গামাটিতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ১৯ ও আইডিইবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার  আইডিইবি ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাঙ্গামাটি জেলায় কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহন করেন।

এর আগে প্রতিষ্ঠানের কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নিরঞ্জন নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিইবির রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি সজল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর খান ও সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।

সভায় বক্তারা বলেন, গণপ্রকৌশল দিবসের অঙ্গীকার হিসেবে সুখী-সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। স্বাধীন এই বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা ছিলো অনেক বেশি। তাই আগামীতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা, কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরে গণপ্রকৌশল দিবস ১৯ ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসব উদযাপন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com