বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

রাঙ্গামাটিতে আ’ লীগের সম্মেলন।।৮ জন সাধারণ সম্পাদকের জন্য লড়ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৫ নভেম্বর। এরই মধ্যে সম্মেলনকে ঘিরে শহরে আনাচে কানাচে জমে উঠেছে জেলার রাজনীতি। সভাপতি পদে একক ভাবে সংসদ সদস্য দীপংকর তালুকদার থাকলেও গত তিন দশক ধরে সাধারণ সম্পাদক পদে নিয়ে লড়াই হওয়া এই জেলায় এবারো সম্পাদক পদে জমে উঠেছে রাজনীতির মাঠ।

এবার এই  পদে ৮ জনের নাম শোনা যাচ্ছে নেতাকর্মীদের কাছে থেকে। তবে কেউ প্রকাশ্যে আবারো কেউ অপ্রকাশ্যে নেমেছে মাঠে। যার যার নিজস্ব আঙ্গিকে চালাচ্ছেন প্রচারণা অথবা মোবাইলের মাধ্যমে কিংবা ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগত যোগাযোগ ও সাক্ষাৎ করে জানতে চাচ্ছেন তাদের প্রতিক্রিয়া অথবা চাচ্ছেন নিজের জন্য  ভোট।

রাঙ্গামাটি শহরে জেলা আওয়ামী লীগের রাজনীতির অঙ্গণে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ সভাপতি সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, বর্তমান কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজুল হক ও সাবেক ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন চৌধুরী।

এদের মধ্যে বর্তমানে সাধারণ সম্পাদক পদে থেকে হাজী মোঃ মুছা মাতব্বর সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, অপহরণ, হুমকিসহ ঘটে যাওয়া ঘটনাবহুল রাজনীতির অঙ্গনে শান্ত থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে দাপটের সাথে এইসব ঘটনাগুলি মুকাবিলা করতে সক্ষম হয়েছেন এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছিলেন।

মুছা মাতব্বর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে চমক দেখিয়েছিলেন।  তিনি  হাজী কামাল উদ্দিনকে গত ভোট যুদ্ধে পরাজিত করে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com