সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৭৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল ইসলাম (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার টুয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

মঙ্গলবার রাতে উপজেলার চকজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম জানান, মঙ্গলবার রাতে  গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনামুল হক বগুড়া সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে এনামুল হক মারা যান।  শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু জানান, নিহত এনামুল ওই ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com