শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

প্রকাশ্যে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৭৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বৃত্তরা আবদুর রহিম (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর অদ্দিরগোলা বাজারে তার উপর হামলা চালানো হয়। নিহতের ভাই আবদুল বাছেদ এ হত্যাকান্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ভাড়াটিয়ে খুনিদের দায়ি করেছেন। শুক্রবার সদর থানায় হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবেন।

এদিকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ জানান, নিহত আবদুর রহিম তার সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মী ছিলেন না। বরং রহিম সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হককে কুপিয়ে আহত করার মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানিয়েছেন, পূর্ব কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হত্যার প্রকৃত কারণ উদঘাটন, হামলাকারীদের সনাক্ত এবং কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, আবদুর রহিম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি মাছের পোনার ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২০১৭ সালের ৫ জানুয়ারি সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হককে কুপিয়ে আহত করা হয়েছিল। এ মামলায় আবদুর রহিমকে প্রধান আসামি করা হয়। তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে আবদুর রহিম মোটর সাইকেলে গাবতলীর পেরিরহাট থেকে অদ্দিরগোলা বাজারের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। বাজারের পূর্ব দিকে পৌঁছলে সেখানে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। শত শত মানুষের সামনে তাকে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের ভয়ে কেউ আবদুর রহিমকে রক্ষায় এগিয়ে আসেনি। অদ্দিরগোলা বাজারের তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। রাস্তায় পড়ে থাকা আবদুর রহিম কিছুক্ষণের মধ্যেই মারা যান। পরে সদর থানাপুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই আবদুল বাছেদ অভিযোগ করেন, তার ভাই আওয়ামী লীগের কর্মী ছিলেন। দুই বছর আগে সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হককে কোপানোর ঘটনায় তার ভাইকে অন্যায়ভাবে প্রধান আসামি করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিন লাভ করেন। এরপর থেকে ইসরাইল ও তার ভাইয়েরা হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে রহিম গাবতলীর পেরিরহাটে মাছের পাওনা টাকা আনতে গিয়েছিলো। বাড়ি ফেরার পথে অদ্দিরগোলা বাজারে আওয়ামী লীগ নেতা ইসরাইলের নেতৃত্বে তার আপন ও চাচাতো ভাইরা সহ  ১০-১১ জন ভাড়াটিয়ে সন্ত্রাসী আবদুর রহিমের পথরোধ করেন। এরপর তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com