সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

২য় শ্রেণী শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৭৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় স্কুল থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে (৮) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। গত বুধবার দুপুরে শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণে জড়িত থাকায় পুলিশ মধ্য রাতে একই এলাকা থেকে নাসির শেখ (৩৫) কে গ্রেফতার করেছে। এর আগে শিশুর মা সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে নাসিরকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নাসির শেখ বগুড়া শহরের খান্দার এলাকার মীর কাশেম শেখের ছেলে। সে মুদির ব্যবসা করে। খান্দার এলাকার একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ওই শিশু ছাত্রী বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে দিয়ে যাবার সময় নাসির শেখ কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। কেউ না থাকায় সে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি নাসিরের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। সে বাড়ি ফিরে মা ও বড় বোনকে ধর্ষণের কথা জানায়। ধর্ষণের ঘটনা জানাজানি হলে নাসির আত্মগোপন করে। এছাড়া স্থানীয়রা ঘটনা চাপা দিতে দিনভর তদবির করে। রাত সাড়ে ১১টার দিকে শিশুর মা সদর থানায় নাসির শেখের বিরুদ্ধে মামলা করেন। মধ্যরাতে সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোজিনা খাতুন খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com