শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাঙ্গামাটিতে আয়কর মেলা উদ্বোধন।। ব্যবসায়ীরা আরও আয়কর দিতে পারতোঃ দীপংকর এমপি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ আজ থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪ দিনের আয়কর মেলা। রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আয়কর মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। আগামী সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বেলায়েত হোসেন বেলাল’সহ রাঙ্গামাটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারণে ব্যাবসায়ীরা সুস্থ ও সঠিকভাবে ব্যবসা করতে পারছেনা। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারলে ট্যাক্সের পরিমান আরো বাড়তো। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন আয়কর দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই সব এই সব দায়িত্ব পালন না করে আমরা শুধু অধিকারেরে কথা বলে থাকি।

দীপংকর বলেন দেশের সক্ষমতা বাড়াতে হলে সবাইকে আয়কর দিতে হবে।

তিনি কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করার আহ্বান জানান।

কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান বলেন যাদের বাৎসরিক আয় ২ লাখ ৫০ হাজার তারা করের আওতাভুক্ত। সরকার কর দেওয়াকে সহজ করেছে। আপনি ঘরে বসেও কর দিতে পারবেন ।  ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে  আয়কর মেলার উদ্বোধন করেন  দীপংকর তালুকদার এমপি। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com