বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মার্বেল খেলাকে কেন্দ্র করে দশ বছরের শিশুর হাতে ছয় বছরের শিশু খুন হয়েছে। রোববার সকালে উপজেলার বন্দে হাদিরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু শামিম (৬) হাদিরা গ্রামের হাবিবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিহত শামিম ও একই গ্রামের শামসুল হকের ছেলে সুজন মিলে মার্বেল খেলতে যায়। পরে খেলাকে কেন্দ্র করে শামিমকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর সুজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার গ্রেফতারকৃত সুজনকে টাঙ্গাইল জেলা শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।