বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

মির্জাপুরে অবাধে লাল মাটির পাহাড় কাটা হচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ২১০৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে লাল মাটির পাহাড় কেটে অধিক দামে বিক্রি করছে প্রাভাবশালী একটি চক্র। এই চক্র পাহাড়ের শ্রেণি পরিবর্তন করে লাল মাটি  ইটের ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা বাড়ছে , অন্যদিকে গ্রামীণ আঞ্চলিক রাস্তা ধ্বংস হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের টাকিয়া কদমার ভুইয়াপাড়া ও দিগলচালা এলাকায় বাড়ি বানানোর নাম করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। বড় বড় টিলা কেটে পাহাড়ের লাল মাটি স্থানীয় কয়েকটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

টিলার লাল মাটি শত শত ট্রাকে বহন করার ফলে গ্রামীণ রাস্তা মাটিতে মিশে যাচ্ছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ঐ সব সড়কে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

মির্জাপুর পৌরসভার ত্রিমোহন এলাকায় সেতুর নিচে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ফলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ঝুকির মধ্যে রয়েছে।

প্রতি বছর শুষ্ক মৌসুমে এক শ্রেনির মাটি ব্যবসায়ী ভেকু মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাটি কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বছরও প্রভাবশালী মহল কয়েকটি স্থানে ১৫ দিন ধরে ভেকু মেশিন দিয়ে  মাটি কাটা শুরু করেছে। পাহাড় ও টিলার ভোগদখলকারীদের রাস্তা সমতল করে বাড়ি বানানোর উপযুক্ত জমি দেওয়ার নাম করে উঁচু পাহাড় ও টিলার লাল মাটি কাটা হচ্ছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক বলেন কদমা  এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হককে পাঠিয়েছিলাম কাউকে পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com