বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বাঘাবাড়ী ব্রিজের সন্নিকট থেকে সোমবার রাতে ৮০৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১২ সদস্যরা। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান। গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের তানজিল হায়দার রাসেল (২৭) ও জুয়েল রানা (৩৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০৭ পিস ইয়াবা ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।