বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড় পওতা গ্রামে মঙ্গলবার দুপুরে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের তাড়াশ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, উক্ত গ্রামের আব্দুল আলিম তার মায়ের নামের জমিতে রোপা আমন ধানের চাষ করেন। একই গ্রামের মজনু মিঞা মঙ্গলবার দুপুরে জমিটি তার দাবি করে লোকজন নিয়ে পাকা ধান কাটতে যায়। এ সময় আব্দুল আলিম ও তার লোকজন ধান কাটায় বাঁধা দিলে মজনু মিঞার লোকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালালে নারীসহ ১০ জন আহত । আহতদের প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।