বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃরাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত অত্যাধুনিক এনেক্স ভবনের উদ্বোধন করলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার । আজ মঙ্গলবার সকালে ৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে লিফট সম্বলিত ৪তলা এই এনেক্স ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আরমগীর কবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ৪তলা ভবনের বিভিন্ন কক্ষগুলো পরিদর্শন করেন এবং এনেক্স ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন। এসময় সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই এনেক্স ভবনটি প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।