মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৭৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাটাইল চর গ্রামে জেসমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই জেসমিনের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত জেসমিন ওই গ্রামের আহম্মেদ আলী মন্ডলের স্ত্রী ও একই উপজেলার হাফানিয়া গ্রামের কোরবান আলীর মেয়ে। স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় জেসমিনকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। নিহতের পিতা কোরবান আলী জানান, প্রায় ৭ বছর আগে হেলাল মন্ডলের ছেলে আহম্মেদ আলী মন্ডলের সঙ্গে জেসমিনের বিয়ে দেয়া হয়। তাদের ঘরে দু’টি সন্তানও রয়েছে। এ অবস্থায় আহম্মেদ আলী আরেক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে সোমবার রাতে জেসমিন স্বামীর সাথে ঝগড়া করে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হলে স্বামী আহম্মেদ আলী তাকে মারধর করে বাড়ি নিয়ে যায়। এ ঘটনার পর রাতেই তাকে হত্যা করে ওড়নার সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। চৌহালি থানার ওসি (তদন্ত) হাসিব উল্লাহ জানান, স্বামীর বাড়ির গোয়ালঘরে গৃহবধূ জেসমিনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দাগ রয়েছে। তবে দাগগুলো কিসের তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com