বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মৎস্য ব্যবসায়ী আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে বগুড়া-তরনীহাট সড়কের সাবগ্রামের চকঝপু গ্রামে একর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বগুড়া সদরের সাবগ্রাম ইউপির চেয়ারম্যান আবু সালেহ নয়ন, ইউপি সদস্য মরিয়ম বেগম, ফরিদ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ফারুক হোসেন শিমুল, একেএম জাকারিয়া, আবুল কালাম আজাদ, মাসুদ, রুবেল সরকার, পিন্টু, আব্দুল আজিজ, নিহতের বড় ভাই আব্দুল বাসেদ সরকার, আলহাজ্ব আব্দুল বারী, মোমিনুর রহমান, নিহতের বোন মরিয়ম আক্তার মনিকা, ছেলে নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে পরিবারের সদস্য ওএলাকাবাসীরা আব্দুর রহিম সরকারের খুনিদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সন্ত্রাসীরা বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে প্রকাশ্যে আব্দুর রহিম সরকারকে (৫০) কুপিয়ে হত্যা করে।