বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগ। বুধবার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
উদ্বোধনী খেলায় প্রগতি সংঘ মুলজানকে ২-০ গোলে পরাজিত করে মানিকগঞ্জ সিটি ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফুটবল লীগে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার গ্রীন বয়েজ সোসাইটি ও চির সবুজ সংঘ প্রতিদ্বন্দ্বীতা করবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমূখ।