বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল আঞ্চলিক সড়কের চড়িয়া উজির সাওপাড়া এলাকায় লেগুনা চাপায় মারিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের আমিনুল ইসলাম বাবুর মেয়ে। এঘটনায় লেগুনা চালক আলহাজ (২১) কে আটক করা হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে। সলঙ্গা থানার ওসি তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে উল্লেখিত এলাকায় শিশুটি মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় লেগুনার চাপায় শিশু মারিয়া নিহত হয়। এ ঘটনায় ওই চালককে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।