রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

মির্জাপুরে এনজিও কর্মীর লাশ উদ্ধার।।দুই সহোদর আটক

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ টাঙ্গাইলের মির্জাপুর রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি ব্রিজের নীচ থেকে রণজিতের  মরদেহ উদ্ধার করা হয়।

রণজিৎ দিশা নামে একটি এনজিও’র মির্জাপুর শাখার সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রণজিৎ পাল ঠাকুরগাও জেলার কোষামন্ডলপল গ্রামের অতুল পালের ছেলে।

পুলিশ জানায়, এনজিও কর্মী রণজিৎ পাল মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি তুলতে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও শাখা ম্যানেজার রওশন আলম জানান। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। বিকেল চারটারদিকে ছানোয়ারের বাড়ির পাশে একটি দোকান ঘরের পাশে রণজিৎ পালের ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়। এদিকে সমিতির কর্মী রণজিৎ পালের খোঁজ না পেয়ে সন্ধায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ। বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নীচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সায়েদুর রহমান মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ ঘটনায়

জিজ্ঞাসাবাদের জন্য দুল্যা মুনসুর গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com