বাংলা হেডলাইনস বগুরাঃ বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে সোমবার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিগ ২০১৯-২০২০ এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় সুত্রাপুর স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে আগমণী ক্রীড়া চক্রকে পরাজিত করেছে।
উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি নুরুল আলম টুটুল, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক , জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম রাজ, আল রাজী জুয়েল, আলাউদ্দিন, দিলুরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, ডিস্ট্রিক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা আবু হায়াত হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।
টসে হেরে আগমণী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে ৩৩.২ ওভারে ১০উইকেট হারিয়ে ৮৩ রান করে। দলের পক্ষে শাফি ১৫, শিপন ১৫, ওয়াজকুরনি ১০ ও শ্রাবণ ১০ রান করেন। সুত্রাপুর স্পোর্টিং ক্লাবের বোলার ফিরোজ ৩টি ও সাগর ২টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে সুত্রাপুর স্পোর্টিং ক্লাব ১৩.৫ ওভারে ৩ উইকেটে ৮৪ রান করে ৭ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে শুভ ৩৫ ও নুর-ইসলাম ৩১ রান করেন।
প্রতিপক্ষ আগমণীর বোলার আরিফ, রবিউল শিপন ১টি করে উইকেট লাভ করেন। খেলায় সুত্রাপুর স্পোর্টিং ক্লাবের ফিরোজ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ পরিচালনা করেন সাজু ও গৌরাঙ্গ। মঙ্গলবারে খেলায় গ্লোবাল টাচ স্পোর্টস ইন্সিটিটিউট ও চক সুত্রাপুর বয়েজ ক্লাব অংশ নেবে।