রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ছাত্রী ধর্ষণ।। ২জন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার  রাকিবুল ও সোহান আহম্মেদকে এক দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার তাদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল হকের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় সোমবার জিঞ্জাসাবাদের জন্য আটককৃত আসামী রাকিব ও সোহানের পিতা যথাক্রমে বংশাই স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতিকুল ইসলাম সিকদার, আজগানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিফুল ইসলাম সিকদার ও তার ছোট ভাই মো. সাহাদত সিকদারকে মঙ্গলবার দুপুরে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ২০ নভেম্বর সকালে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই স্কুল এন্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থীকে একই এলাকার আতিকুল ইসলাম সিকদারের ছেলে রাকিবুল ইসলাম সিকদার (২৪), রফিকুল ইসলাম সিকদারের ছেলে সোহান আহম্মেদ পাশের বেলতৈল গ্রামের জসিম সিকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে কোমল পানীয় সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান  করিয়ে ওই শিক্ষার্থীকে রাকিবুল ধর্ষণ করে।এতে সহযোগিতা করে সোহান আহম্মেদ, জসিম সিকদার ও তার স্ত্রী বিলকিস বেগম।ধর্ষকের পরিববার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠে।

পরে সোমবার রাত সাড়ে বারোটার দিকে এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষক রাকিবুল ইসলাম সিকদারসহ চারজনকে আসামী করে মামলা করে। পুলিশ রাতেই ধর্ষক রাকিবুল ইসলাম সিকদার ও তার সহযোগী সোহান আহম্মেদকে গ্রেফতার করে। তবে অপর দুই সহযোগী জসিম ও তার স্ত্রী বিলকিস বেগম পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করলে বিচারক রাকিবুল ও সোহানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে টাঙ্গাইল জেলা ডিবি (দক্ষিণ ) পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত জানিয়েছেন।

এর আগে সোমবার দুপুরে ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতার করতে গোয়েন্দা পুলিশ ধর্ষক রাকিবুল ইসলামের পিতা আতিকুল ইসলাম সিকদার ও সোহান আহম্মেদের পিতা রফিকুল ইসলাম সিকদারকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com