বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চুক্তি যথাযথ বাস্তবায়িত না হলে পাহাড়ে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব নয়ঃ সন্তু লারমা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন  পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হলে পাহাড়ে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে পাহাড়ের মানুষ একটা অনিরাপদ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এখানকার আইন-শৃংখলা পরিস্থিতি অনুকুলে নয়। তাই এরকম পরিস্থিতিতে এসব প্রকল্প বাস্তবায়নে একটা বড় বাধা। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত হলে পাহাড়ের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

মঙ্গলবার  রাঙ্গামাটি পর্যটন হল রুমে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান লেনসে টারিংক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, নারী প্রগতি সংঘের প্রধান রোকেয়া কবির প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি- বেসরকারি  সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভা শেষে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্ধোধন করেন।উল্লেখ্য, নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সীমাভির অর্থায়নে নারী প্রগতি সংঘের সহযোগিতায় চার বছরের জন্য তিন পার্বত্য জেলার ১০টি উন্নয়ন সংস্থার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কিশোরী ও যুব নারীদের ক্ষমতায়ন ও সচেতনা বৃদ্ধিতে কাজ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com