বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া ডিবি পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, গুলি, পাইপগান, চাপাতি ও ককটেলসহ তৌহিদুল ইসলাম সোহেল (৩০) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
বুধবার রাতে শাজাহানপুর উপজেলার শাকপালার একটি কবরস্থান থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সোহেলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক খালিদ হাসান আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
ডিবি ইন্সপেক্টর আসলাম আলী ও অন্যরা জানান, তৌহিদুল ইসলাম সোহেল বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার তামজিদ হোসেন চুন্নুর ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা রয়েছে। বুধবার রাত ৯টার দিকে গোপনে খবর পেয়ে শাজাহানপুর উপজেলার শাকপালা পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে সন্ত্রাসী তৌহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। তার কাছে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে রাতেই কবরস্থানের জঙ্গলের ভিতরে আরো দুটি দেশিয় পাইপগান, ৬টি চাপাতি ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সোহেলকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো