বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পিস্তল, পাইপগান, চাপাতি ও ককটেলসহ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া ডিবি পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, গুলি, পাইপগান, চাপাতি ও ককটেলসহ তৌহিদুল ইসলাম সোহেল (৩০) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

বুধবার রাতে শাজাহানপুর উপজেলার শাকপালার একটি কবরস্থান থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সোহেলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে  সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক খালিদ হাসান আগামী ১ ডিসেম্বর শুনানির  দিন ধার্য করেছেন।

ডিবি ইন্সপেক্টর আসলাম আলী ও অন্যরা জানান, তৌহিদুল ইসলাম সোহেল বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার তামজিদ হোসেন চুন্নুর ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা রয়েছে। বুধবার রাত ৯টার দিকে গোপনে খবর পেয়ে শাজাহানপুর উপজেলার শাকপালা পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে সন্ত্রাসী তৌহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। তার কাছে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে রাতেই কবরস্থানের জঙ্গলের ভিতরে আরো দুটি দেশিয় পাইপগান, ৬টি চাপাতি ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সোহেলকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com