বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জাতীয় আয়কর দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : জাতীয় আয়কর দিবসে বগুড়ায় বর্নাঢ্য র‍্যালি  ও আলোচনা সভার আয়োজন করেছে কর অঞ্চল বগুড়া। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র‌্যালির উদ্বোধন করেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও কর কমিশনার স্বপন কুমার রায়। কর প্রদানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন, আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি শ্লোগানে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, কর প্রদানে ভীতি দূর করে সবাইকে কর দেয়ার জন্য   অনুপ্রাণিত করতে হবে। সেক্ষেত্রে কর্মকর্তাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে যাতে করে মানুষ সহজেই কর দিতে পারে। যারা কর প্রদান করছে না তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।

কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রির সভাপতি ও জেলায় টানা ৯ম বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপকর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) হাবিবুর রহমান, ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় কর অঞ্চল বগুড়ার অধিনে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com