বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনের গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিলসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের রামচন্দ্রপুর গ্রামের সাহেব বাবু (২৪), রংপুরের হাতিমপুর গ্রামের সুমন মিঞা (৩৬) ও শঠিবাড়ী শীতলগাড়ী গ্রামের মেহেদী হাসান (১৯)। র্যাব-১২’র (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত স্থানে চেকপোষ্ট বসানো হয়। এসময় ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পাথরভর্তি ১টি ট্রাক, ৪টি মোবাইলসেট, ৫ টি সিমকার্ড ও ১৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।