শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ১ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৮০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির মগবানে দুর্বৃত্তের গুলিতে ১ জন নিহত হয়েছে। রবিবার ভোরে শান্তিচুক্তির উদযাপনের আদায়কৃত টাকা ভাগাভাগির সময় প্রতিপক্ষের গুলিতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির জানান, দুপুরে এই হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।

নিহতের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। স্থানীয় সুত্রে জানা গেছে, পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূতি পালনের আদায়কৃত চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে বিক্রম চাকমা নামে জনসংহতি সমিতির এক সদস্য প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। দুর্বৃত্তরা গুলি করে জঙ্গলে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

শান্তি চুক্তির ২২ তম বর্ষপুর্তির ১ দিন আগে এ ঘটনায় এলাকার স্থানীয় মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com