মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সাত মাদক ব্যবসায়ী আটক, জরিমানা, কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : র‍্যাব-১২  বগুড়া ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার শহরের সাতমাথায় অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ১০ লিটার চোলাই মদ ও ১৪টি সিমসহ ৬টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত তাদের ৬ মাস করে কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা পরিশোধ করার পর তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলো বগুড়া শহরের নামাজগড়ের  রুমান (৩০),
পুরান বগুড়ার  মিলন (৪৭), কাহালুর মাটিহাঁস গ্রামের  জামাল উদ্দিন (৩৯), সারিয়াকান্দির নিজবলাইল গ্রামের  ছোটন (৩০), শাজাহানপুরের দাড়িগাছা গ্রামের  আরিফ (২১) ও  রাব্বি (২১) এবং শিবগঞ্জের চাকলমা গ্রামের  সুজন মিয়া (২২)।
র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী মঙ্গলবার দুপুরে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান ও ইশরাত জাহানের সহযোগিতায় শহরের সাতমাথায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনিক ২৫ ধারা ভঙ্গের অপরাধে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ১০ লিটার চোলাই মদ, সাতটি মোবাইল ফোন ও ১৪টি সিম পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com